চট্টগ্রামে মাদক ছেড়ে নামাজ পড়ার শপথ নিল ১২ যুবক !
. চট্টগ্রামের মিরসরাইয়ে মা’দ’ক ছাড়ার ঘোষণা দিলেন এলাকার ১২ যুবক। একই সাথে তারা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার শপথ নিয়েছেন তারা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোনাইছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে গ্রামবাসীর উপস্থিতিতে তারা মদক ছাড়ার শপথ করেন।
. একই সাথে সবার সিদ্ধান্তে তারা আগামী এক মাস মসজিদে গিয়ে নামাজ আদায়র করার প্রতিশ্রুতি দেন।
তারা হলেন মো: লিটন, নুরুল ইসলাম, পলাশ হোসেন, সেলিম উদ্দিন, মো: হৃদয়, মোশারফ হোসেন, চাপা ড্রাইভার, জুয়েল হোসেন, মাসুদ উদ্দিন, এরশাদ হোসেন, আবদুল কাইয়ুম ও বাদশা উদ্দিন। তারা প্রত্যেকে আগামীতে মাদকের সাথে জড়িত হবেন না বলে এ সময় ঘোষণা দেন।
আরও পড়ুনঃ
২৯ দিনে কোরআন মুখস্থ করে বিশ্ব রেকর্ড কলেজ ছাত্রীর!
হজ্ব করতে গিয়ে যেভাবে দৃষ্টিশক্তি ফিরে পেলেন সুদানের অন্ধ মহিলা (ভিডিও)
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ স এম সরওয়ার উদ্দিন বলেন, মা’দ’কে’র ভয়ঙ্কর আগ্রাসনে যুব সমাজ জড়িয়ে পড়ছে। আমাদের গ্রামের পূর্ব পোলমোগরার কিছু যুবক ম’দ,
গাঁ’জা ও ফে’ন’সি’ডি’ল’স’হ বিভিন্ন ধরনের মা’দ’ক সেবনে জড়িয়ে সামাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। সমাজকে অপরাধ মুক্ত করতে এলাকার মাদকসেবীদের চিহ্নিত করে তাদের সাথে গ্রামবাসীকে নিয়ে বসি।
এ সময় তারা মা’দ’ক গ্রহণের বিষয়টি স্বীকার করে ও ভবিষ্যতে আর করবে না বলে প্রতিশ্রুতি দেন। পরে তাদেরকে শাস্তিস্বরূপ আগামী এক মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য বলা হলে তারা এতে রাজি হন।

Comments
Post a Comment