কিশোরকে গাছে বেঁধে নির্মম নির্যাতন, পায়ুপথে মাছ ঢুকানোর চেষ্টা

 



পুকুরে মাছ চুরির অভিযোগে তুষার নামে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরের বাবা ছহির উদ্দীন বাদী হয়ে মামলা করেছেন। রাজশাহীর চারঘাট উপজেলায় এ ঘটনা ঘটেছে। 

. গ্রেফতার জহিরুল ইসলাম উপজেলার মেরামতপুর গ্রামের মৃত জয়েন শাহর ছেলে। জহিরুলের পুকুরে মাছ চুরির অভিযোগে ওই কিশোরকে শুক্রবার দুপুরে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে জহিরুল নিজেই সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়েন। এরপর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতনের শিকার কিশোর উপজেলার উত্তর মেরামাতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা চারঘাট পৌরসভার মেরামতপুর মহল্লার বাসিন্দা। শুক্রবার দুপুরে নির্যাতনের পর স্থানীয় লোকজন ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানায়, ওই কিশোর জহিরুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। তখন অন্য কয়েকজন পুকুরে মাছ ধরছিল। কিছু সময় পর জহিরুল পুকুর পাড়ে আসেন। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ সময় জহিরুল ওই কিশোরের কান ধরে তাকে পুকুরপাড়ে নিয়ে আসেন। এরপর একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রাখেন। তাকে চড়-থাপ্পড় দেয়া হয়। ঘণ্টাখানেক বেঁধে রাখার পর ঘটনাটি দেখে স্থানীয় লোকজন ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে জহিরুল ইসলাম ওই কিশোরকে গাছে বেঁধে রাখার দৃশ্য ফেসবুকে শেয়ার করেন। এ ঘটনায় রাতে ওই কিশোরের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

স্বাস্থ্যের নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত

স্বাস্থ্যের নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত

স্বাস্থ্যবিধি মেনে আজ মেডিকেল ভর্তি পরীক্ষা

স্বাস্থ্যবিধি মেনে আজ মেডিকেল ভর্তি পরীক্ষা

পশ্চিমবঙ্গের দ্বিতীয় পর্বের ভোটে বিক্ষিপ্ত সহিংসতা

পশ্চিমবঙ্গের দ্বিতীয় পর্বের ভোটে বিক্ষিপ্ত সহিংসতা

জুমার দিনের ৮ আমল

জুমার দিনের ৮ আমল

বর্ণিল আয়োজনে পর্দা উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের

বর্ণিল আয়োজনে পর্দা উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের

পর্যটকদের জন্য বন্ধ হলো সুন্দরবন

পর্যটকদের জন্য বন্ধ হলো সুন্দরবন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল (২ এপ্রিল)

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল (২ এপ্রিল)

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু

মেয়ে পটানো নয়, সম্মান করুন: শাহরুখ খান

মেয়ে পটানো নয়, সম্মান করুন: শাহরুখ খান

ওই কিশোরের বাবা বলেন, চুরির অপবাদ দিয়ে আমার ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। অন্য কেউ তার পুকুরে মাছ চুরি করতে পারে, আমার ছেলে পুকুরে গোসল করতে গিয়েছিল। তবুও তাকে মারধর করা হয়েছে। সে এখন হাসপাতালে আছে। 

তিনি দাবি করেন, তার ছেলে তাকে জানিয়েছেন যে জহিরুল তার পায়ুপথে মাছ ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন।

চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পায়ুপথে মাছ ঢুকিয়ে দেয়ার চেষ্টার বিষয়টি জানি না। তবে তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। থানায় দায়ের করা মামলায় ওই কিশোরকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নির্যাতনের ছবি ইন্টারনেটে প্রকাশ করায় একই মামলায় জহিরুলের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ধারা যুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

Comments

Popular posts from this blog

প্রিন্ট করুন  আজও গাজায় একশ’ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

চুরির অপবাদ দিয়ে মহিলাকে গাছের সাথে বেধে অমানুষিক নির্যাতন

বাড়িতে ছাগল যাওয়ায় নারীকে গাছে বেঁধে নির্যাতন