বউয়ের গয়না বেচে নিজের অটোকেই অ্যাম্বুলেন্স বানালেন ইনি! বললেন ‘মানুষের জন্য কাজ করতে চাই’
গোটা দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি। হাসপাতালে মিলছে না শয্যা, পর্যাপ্ত অক্সিজেনের অভাব। দিনে দিনে রেকর্ড হারে মানুষজন আক্রান্ত হচ্ছেন। সংক্রমণের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা।

. ঠিক তখনই উঠে আসছে একেরপর এক মানবিক দৃশ্য। করোনা বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসছেন আমজনতারাই। ঠিক তেমনই চিত্র দেখতে মিলল ভোপালের (Bhopal) রাস্তা থেকে। সেখানে এক ব্যক্তি বউয়ের গয়না বেচে নিজের অটোকে বানিয়ে ফেললেন অ্যাম্বুলেন্স। জানালেন, করোনা রোগীদের জন্যই এটি বানালেন তিনি। মূলত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার স্বার্থেই এই প্রশংসনীয় পদক্ষেও তাঁর। এমনকি তাও আবার বিনামূল্যে।

Comments
Post a Comment