যুদ্ধবিধ্বস্ত গাজা শহরকে পুনঃনির্মাণের জন্য ৫০ কোটি ডলার দেবে মিশর






ফি’লিস্তিনের ভূ’খণ্ড গাজায় ই’সরাইলি বিমান হা’মলায় ক্ষতিগ্রস্ত অধিবাসীদের বসতি পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দেবে মিসর। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ ঘোষণা দেন। এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ বলেছেন, সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিসর ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিসরীয় নির্মাণ সংস্থাগুলো পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে। তিনি আরও বলেন, আমি দুই দেশকে যু’দ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মিসর এক ঘোষণায় জানিয়েছে গাজা পুনর্নির্মাণে অংশগ্রহণ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ফ্রান্সে বৈঠক করেন। সেই বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত এলো।

Comments

Popular posts from this blog

প্রিন্ট করুন  আজও গাজায় একশ’ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

চুরির অপবাদ দিয়ে মহিলাকে গাছের সাথে বেধে অমানুষিক নির্যাতন

বাড়িতে ছাগল যাওয়ায় নারীকে গাছে বেঁধে নির্যাতন