আমার মাকেও এরা ছাড়ল না : ভাবনা



  গতকাল (৯ মে) মা দিবসে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিতে ভাবনার সঙ্গে তার ছোট বোন অদিতি হাবিব অনন্যাও ছিলেন।






এরপর ইন্সটাগ্রাম ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ভাবনা। ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কেটে খাওয়াচ্ছেন ভাবনা ও তার বোন। ভিডিওতে মাকে নিয়ে আবেগঘন বার্তা লেখেন অভিনেত্রী।



কিন্তু সেই ভিডিওর নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা ও তার মাকে নিয়ে। এই ঘটনায় ভীষণ মর্মাহত ভাবনা।






ভাবনা বলেন, ‘কালকে মা দিবস ছিল, তাই মাকে নিয়ে আমরা দুই বোন ছবি পোস্ট করেছি। তারপর যা হলো, আমার মাকেও এরা ছাড়ল না। মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে?






সবাই এখন বলবেন এসব পাত্তা দিও না। আমি একমুহূর্তের জন্যও এসব পাত্তা দেই না। কারণ আমাকে প্রতিদিন গালি খেতে হয় আমি জানি। এই ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে। আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম কেন দুই একটাকে শাস্তি দেয় না, আমি বুঝি না।’






ফেসবুকের অন্য একটি পোস্টে ভাবনা বলেন, ‘আমার হাতা কাটা ব্লাউজ নিয়ে তাদের কথা। আমার মা কেন টিপ পরল, আমার মা হিন্দু, আমার মা হিন্দু হোক,



আর মুসলিম হোক তবে সে মানুষ। আমার মার ওড়না দেখা যাচ্ছে না কেন? এরাই ধর্ষক। এরা অভিনেতা চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে বাজে মন্তব্য করেন।






ভাবনা বলেন, একটা জিনিস আজকে পরিষ্কার হলাম। আমাকে নিয়ে আমার কলিগরা কোনওদিন কোন প্রতিবাদ করেননি। আমাকে প্রতিবার সোশ্যাল মিডিয়ায় যখন হেয় করা হয় তারা চুপ থেকেছেন।






আজকে ভালো লাগছে যে , চঞ্চল ভাইয়ের জন্য হলেও তারা প্রতিবাদ করছে। কারণ প্রতিবাদ করাটা জরুরি। শিল্পীরা ইগনোর করে না, বয়কট করে না, তারা প্রতিবাদ করতে জানে। আমাদের মাদের কেও যারা বাজে বলতে ছাড়ে না তাদেরকে শাস্তি দেয়া হোক। সাইবার ক্রাইম প্লিজ।



Comments

Popular posts from this blog

প্রিন্ট করুন  আজও গাজায় একশ’ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

চুরির অপবাদ দিয়ে মহিলাকে গাছের সাথে বেধে অমানুষিক নির্যাতন

বাড়িতে ছাগল যাওয়ায় নারীকে গাছে বেঁধে নির্যাতন