অন্যের বউ নিয়ে পালিয়ে যাওয়ায় পরিবারসহ গাছে বেঁধে মারধর

 





. অন্যের বউ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে তার দুই বোনসহ গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশের ধর জেলায় এই ঘটনাটি ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশের ওই ব্যক্তিকে এবং তার চাচাতো বোনদের গাছের সঙ্গে একত্রে বেঁধে টানা কয়েক ঘণ্টা পেটানো হয়। ওই দুই বোনের মধ্যে একজন ছিল কিশোরী।

পুলিশ জানায়, মারধরের শিকার ওই ব্যক্তি স্থানীয় আরেক বাসিন্দা মুকেশের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে এক পর্যায়ে মুকেশ তাকে ফোন করে সমস্যাটি ‘নিষ্পত্তি করার জন্য’ ঘরের অর্জুন কলোনিতে নিজ বাসায় ডেকে পাঠান।

দুই বোনসহ মুকেশের বাসায় পৌঁছানোর পর মুকেশ তার সঙ্গে আলোচনা না করে উল্টো সঙ্গে সঙ্গে তাদের তিনজনকে ধরে নিয়ে আঙিনার একটি বড় গাছের সঙ্গে বেঁধে ফেলেন, এরপর লাঠিপেটা করতে থাকেন।

ওই সময় স্থানীয় লোকজন আশপাশে দাঁড়িয়ে ওই তিনজনকে মার খেতে দেখতে থাকে। কেউ কেউ আবার ওই ঘটনার ভিডিওচিত্রও ধারণ করেছে, যার কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

স্বাস্থ্যের নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত

স্বাস্থ্যের নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত

স্বাস্থ্যবিধি মেনে আজ মেডিকেল ভর্তি পরীক্ষা

স্বাস্থ্যবিধি মেনে আজ মেডিকেল ভর্তি পরীক্ষা

জুমার দিনের ৮ আমল

জুমার দিনের ৮ আমল

সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু

সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু

বর্ণিল আয়োজনে পর্দা উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের

বর্ণিল আয়োজনে পর্দা উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের

পর্যটকদের জন্য বন্ধ হলো সুন্দরবন

পর্যটকদের জন্য বন্ধ হলো সুন্দরবন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল (২ এপ্রিল)

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল (২ এপ্রিল)

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু

মেয়ে পটানো নয়, সম্মান করুন: শাহরুখ খান

মেয়ে পটানো নয়, সম্মান করুন: শাহরুখ খান

একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, মুকেশ বেঁধে রাখা তিনজনকে একটানা লাঠিপেটা করছে আর তারা প্রতিটি আঘাতের সঙ্গে ব্যথায় চিৎকার করে উঠছে। আরেকটি ভিডিওতে একজন নারীকে চিৎকার চেঁচামেচি করে ভিড় থেকে বের হয়ে এসে বেঁধে রাখা দুই বোনের একজনের চুল টেনে ধরতে দেখা যায়।

মুকেশের পরিবারের সদস্যরাও এই ঘটনায় জড়িত ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এ ঘটনায় দায়ের মামলায় মুকেশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর সিটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সঞ্জীব মুলে জানান, ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারার অধীনে মামলাটি হয়েছে।

Comments

Popular posts from this blog

প্রিন্ট করুন  আজও গাজায় একশ’ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

চুরির অপবাদ দিয়ে মহিলাকে গাছের সাথে বেধে অমানুষিক নির্যাতন

বাড়িতে ছাগল যাওয়ায় নারীকে গাছে বেঁধে নির্যাতন