ধর্ষণ করতে গিয়ে খুন ইমাম, নারীর যাবজ্জীবন






কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় মসজিদের ইমাম মিজানুর রহমান হত্যা মামলায় ময়না আক্তার নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । এই ঘটনায়  তার ভাই মনির হোসেনকে সাত বছরের কারাদণ্ড  দিয়েছেন আদালত।  রবিবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ।  মামলার বিবরণে বলা হয়, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পূর্বভরাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে মিজানুর রহমান পেশায় ইমাম ছিলেন।   উসমানপুর এলাকায় বাজরা-চৌমুড়ি পাকা রাস্তার পাশ থেকে ২০১৬ সালের ১৪ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে ইমাম মিজানুর রহমানের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায়  নিহতের বড় ভাই মো. নূরুল হক পরদিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন।  অভিযোগপত্রে  বলা হয়, ঘটনার দিন প্রবাসীর স্ত্রী ময়নাকে ধর্ষণের চেষ্টা চালান ইমাম মিজানুর রহমান মিজান। ঐ সময় ময়না তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ভাই মনির হোসেনের সহায়তায় ইমামের লাশ বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রেখে যান।

Comments

Popular posts from this blog

প্রিন্ট করুন  আজও গাজায় একশ’ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

চুরির অপবাদ দিয়ে মহিলাকে গাছের সাথে বেধে অমানুষিক নির্যাতন

বাড়িতে ছাগল যাওয়ায় নারীকে গাছে বেঁধে নির্যাতন